যিরমিয় 48

ওহে মোয়াবের জনগণ, আতঙ্ক, গর্ত ও ফাঁদ তোমাদের জন্য অপেক্ষা করছে,” সদাপ্রভু এই কথা বলেন।

Jeremiah 48:43 (UKJV) Fear, and the pit, and the snare, shall be upon you, O inhabitant of Moab, says the LORD.

41এর নগরগুলি অধিকৃত হবে, এর দুর্গগুলির দখল নেওয়া হবে। সেদিন মোয়াবের যোদ্ধাদের হৃদয় প্রসববেদনাগ্রস্ত নারীর মতো হবে।

42মোয়াব জাতিগতভাবে বিনষ্ট হবে, কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে বড়াই করেছে।

43ওহে মোয়াবের জনগণ, আতঙ্ক, গর্ত ও ফাঁদ তোমাদের জন্য অপেক্ষা করছে,” সদাপ্রভু এই কথা বলেন।

44“আতঙ্ক থেকে যে পালায়, সে গর্তে পড়ে যাবে, যে গর্ত থেকে উঠে আসে, সে ফাঁদে ধরা পড়বে; কারণ আমি মোয়াবের উপরে তার শাস্তির বছর নিয়ে আসব,” সদাপ্রভু এই কথা বলেন।

45“পলাতকেরা হিষ্‌বোনের ছায়াতলে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে, কারণ হিষ্‌বোন থেকে একটি আগুন বের হয়েছে, সীহোনের মধ্য থেকে নির্গত হয়েছে এক আগুনের শিখা; তা দগ্ধ করবে মোয়াবের কপাল ও কোলাহলকারী দাম্ভিকদের মাথার খুলি।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.