40সদাপ্রভু এই কথা বলেন: “দেখো, মোয়াবের উপরে ডানা বিস্তার করে এক ঈগল নিচে নেমে আসছে।
41এর নগরগুলি অধিকৃত হবে, এর দুর্গগুলির দখল নেওয়া হবে। সেদিন মোয়াবের যোদ্ধাদের হৃদয় প্রসববেদনাগ্রস্ত নারীর মতো হবে।
42মোয়াব জাতিগতভাবে বিনষ্ট হবে, কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে বড়াই করেছে।
43ওহে মোয়াবের জনগণ, আতঙ্ক, গর্ত ও ফাঁদ তোমাদের জন্য অপেক্ষা করছে,” সদাপ্রভু এই কথা বলেন।
44“আতঙ্ক থেকে যে পালায়, সে গর্তে পড়ে যাবে, যে গর্ত থেকে উঠে আসে, সে ফাঁদে ধরা পড়বে; কারণ আমি মোয়াবের উপরে তার শাস্তির বছর নিয়ে আসব,” সদাপ্রভু এই কথা বলেন।