10এভাবে ব্যাবিলনিয়া লুন্ঠিত হবে, তাদের লুণ্ঠনকারীরা সকলে পরিতৃপ্ত হবে,” সদাপ্রভু এই কথা বলেন।
11“আমার উত্তরাধিকারকে লুট করে যেহেতু তোমরা উল্লাস করেছ ও আনন্দিত হয়েছ, শস্য মাড়াইকারী বকনা-বাছুরের মতো নাচানাচি করেছ ও যুদ্ধের অশ্বের মতো হ্রেষাধ্বনি করেছ,
12তাই তোমার স্বদেশ ভীষণ লজ্জিত হবে; তোমার জন্মদায়িনী অসম্মানিত হবে। জাতিগণের মধ্যে সে নগণ্যতম হবে, এক মরুপ্রান্তর, এক শুকনো ভূমি, এক মরুভূমির মতো।
13সদাপ্রভুর ক্রোধের জন্য, তার মধ্যে কেউ বসবাস করবে না, সে সম্পূর্ণরূপে পরিত্যক্ত হবে। ব্যাবিলনের পাশ দিয়ে যাওয়া যে কোনো মানুষ বিস্মিত হবে এবং তার ক্ষতগুলি দেখে বিদ্রুপ করবে।
14“যারা ধনুকে চাড়া দাও, তোমরা সকলে ব্যাবিলনের বিরুদ্ধে তোমাদের অবস্থান গ্রহণ করো। তার দিকে তির নিক্ষেপ করো! একটিও তির রেখে দিয়ো না, কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছে।