4তাঁরা তাঁদের সমগ্র সৈন্যদল এবং বিপুল সংখ্যক ঘোড়া ও রথ নিয়ে—সমুদ্রতীরের বালুকণার মতো বিশাল সৈন্যদল নিয়ে বেরিয়ে এলেন।
5এসব রাজা সৈন্যদলগুলি একত্রিত করে ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মেরোম জলাশয়ের কাছে শিবির স্থাপন করলেন।
6সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি ওদের ভয় কোরো না, কারণ আগামীকাল এই সময়ে, আমি তাদের সবাইকে হত্যা করে ইস্রায়েলের হাতে সমর্পণ করব। তোমাকে তাদের ঘোড়াগুলির পায়ের শিরা কেটে ফেলতে হবে ও তাদের রথগুলি পুড়িয়ে দিতে হবে।”
7অতএব যিহোশূয় ও তাঁর সমগ্র সৈন্যদল অতর্কিতে মেরোম জলাশয়ের কাছে গিয়ে তাদের আক্রমণ করলেন,
8এবং সদাপ্রভু তাদের ইস্রায়েলের হাতে সমর্পণ করলেন। তাঁরা তাদের পরাজিত করলেন এবং মহাসীদোন, মিষ্রফোৎ-ময়িম ও পূর্বদিকে মিস্পা উপত্যকা পর্যন্ত এগিয়ে গিয়ে তাদের পশ্চাদ্ধাবন করে গেলেন, ও একজনকেও প্রাণে বাঁচতে দিলেন না।