6সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি ওদের ভয় কোরো না, কারণ আগামীকাল এই সময়ে, আমি তাদের সবাইকে হত্যা করে ইস্রায়েলের হাতে সমর্পণ করব। তোমাকে তাদের ঘোড়াগুলির পায়ের শিরা কেটে ফেলতে হবে ও তাদের রথগুলি পুড়িয়ে দিতে হবে।”
7অতএব যিহোশূয় ও তাঁর সমগ্র সৈন্যদল অতর্কিতে মেরোম জলাশয়ের কাছে গিয়ে তাদের আক্রমণ করলেন,
8এবং সদাপ্রভু তাদের ইস্রায়েলের হাতে সমর্পণ করলেন। তাঁরা তাদের পরাজিত করলেন এবং মহাসীদোন, মিষ্রফোৎ-ময়িম ও পূর্বদিকে মিস্পা উপত্যকা পর্যন্ত এগিয়ে গিয়ে তাদের পশ্চাদ্ধাবন করে গেলেন, ও একজনকেও প্রাণে বাঁচতে দিলেন না।
9সদাপ্রভু যেমন নির্দেশ দিয়েছিলেন, যিহোশূয় তাদের প্রতি তেমনই করলেন: তিনি তাদের ঘোড়াগুলির পায়ের শিরা কেটে ফেললেন এবং তাদের রথগুলি পুড়িয়ে দিলেন।
10সেই সময় যিহোশূয় পিছনে ফিরে হাৎসোর নিয়ন্ত্রণে আনলেন এবং সেখানকার রাজার উপরে তরোয়াল চালিয়ে দিলেন। (এসব রাজ্যের মধ্যে হাৎসোর প্রধান ছিল)