যিহোশূয় 15

পূর্ব সীমানা হল জর্ডনের মোহনা হয়ে মরুসাগর। উত্তর সীমানা জর্ডনের মোহনায় অবস্থিত উপসাগর থেকে শুরু হয়ে,

Joshua 15:5 (UKJV) And the east border was the salt sea, even unto the end of Jordan. And their border in the north quarter was from the bay of the sea at the uttermost part of Jordan:

3বৃশ্চিক-গিরিপথ অতিক্রম করে, সীন পর্যন্ত গিয়ে ও কাদেশ-বর্ণেয়র দক্ষিণে গিয়ে পৌঁছাল। পরে সেই সীমানা হিষ্রোণ পেরিয়ে অদ্দরের দিকে উঠে গেল ও কর্কা পর্যন্ত ঘুরে গেল।

4পরে তা অস্‌মোন হয়ে, মিশরের নির্ঝরিণীতে যুক্ত হয়ে ভূমধ্যসাগরে গিয়ে শেষ হল। এই হল তাদের দক্ষিণ সীমানা।

5পূর্ব সীমানা হল জর্ডনের মোহনা হয়ে মরুসাগর। উত্তর সীমানা জর্ডনের মোহনায় অবস্থিত উপসাগর থেকে শুরু হয়ে,

6বেথ-হগ্লা পর্যন্ত উঠে গিয়ে বেথ-অরাবার উত্তর দিক ঘেঁসে রূবেণের সন্তান বোহনের পাথর পর্যন্ত পৌঁছাল।

7সেই সীমানা এরপর আখোর উপত্যকা থেকে দবীর পর্যন্ত উঠে গিয়ে উত্তর দিকে সেই গিল্‌গলে বাঁক নিল, যা সেই গিরিখাতের দক্ষিণে অবস্থিত অদুম্মীম গিরিপথের মুখোমুখি অবস্থিত। তা আরও এগিয়ে ঐন-শেমশের জলাশয়ের গা ঘেঁসে ঐন-রোগেল পর্যন্ত নেমে এল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.