বিচারকর্তৃগণ 12

তাঁর ত্রিশজন ছেলে ও ত্রিশজন মেয়ে ছিল। তাঁর মেয়েদের বিয়ে তিনি তাঁর গোষ্ঠী বহির্ভূত ছেলেদের সঙ্গে দিলেন, এবং তাঁর ছেলেদের স্ত্রী হওয়ার জন্য তিনি তাঁর গোষ্ঠী বহির্ভূত ত্রিশজন যুবতী মেয়েকে নিয়ে এলেন। ইব্‌সন সাত বছর ইস্রায়েলকে নেতৃত্ব দিলেন।

Judges 12:9 (UKJV) And he had thirty sons, and thirty daughters, whom he sent abroad, and took in thirty daughters from abroad for his sons. And he judged Israel seven years.

7যিপ্তহ ছয় বছর ইস্রায়েলকে নেতৃত্ব দিলেন। পরে গিলিয়দীয় যিপ্তহ মারা গেলেন এবং গিলিয়দের একটি নগরে তাঁকে কবর দেওয়া হল।

8যিপ্তহের পরে, বেথলেহেম নিবাসী ইব্‌সন ইস্রায়েলকে নেতৃত্ব দিলেন।

9তাঁর ত্রিশজন ছেলে ও ত্রিশজন মেয়ে ছিল। তাঁর মেয়েদের বিয়ে তিনি তাঁর গোষ্ঠী বহির্ভূত ছেলেদের সঙ্গে দিলেন, এবং তাঁর ছেলেদের স্ত্রী হওয়ার জন্য তিনি তাঁর গোষ্ঠী বহির্ভূত ত্রিশজন যুবতী মেয়েকে নিয়ে এলেন। ইব্‌সন সাত বছর ইস্রায়েলকে নেতৃত্ব দিলেন।

10পরে ইব্‌সন মারা গেলেন এবং বেথলেহেমেই তাঁকে কবর দেওয়া হল।

11তাঁর পরে, সবূলূনীয় এলোন দশ বছর ইস্রায়েলকে নেতৃত্ব দিলেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.