বিলাপ 1

তার সমস্ত ধনসম্পদের উপরে শত্রু হাত দিয়েছে; সে দেখেছে, পৌত্তলিক জাতিগুলি তার ধর্মধামে প্রবেশ করেছে— তোমার সমাজে প্রবেশ করতে যাদের তুমি নিষেধ করেছিলে।

Lamentations 1:10 (UKJV) The adversary has spread out his hand upon all her pleasant things: for she has seen that the heathen entered into her sanctuary, whom you did command that they should not enter into your congregation.

8জেরুশালেম প্রচুর পাপ করেছে, এবং তাই সে অশুচি হয়েছে। যারা তাকে সম্মান করত, তারা তাকে অবজ্ঞা করছে, কারণ তারা সবাই তাকে উলঙ্গ দেখেছে; সে নিজেও আর্তনাদ করে ও উল্টোদিকে মুখ ফিরায়।

9তার জঘন্যতা তার বসনপ্রান্তে লেগে আছে; সে তার ভবিষ্যতের কথা ভাবেনি। তার পতন ছিল হতবুদ্ধিকর, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউই ছিল না। “হে সদাপ্রভু, আমার দুঃখ দেখো, কারণ শত্রু বিজয়ী হয়েছে।”

10তার সমস্ত ধনসম্পদের উপরে শত্রু হাত দিয়েছে; সে দেখেছে, পৌত্তলিক জাতিগুলি তার ধর্মধামে প্রবেশ করেছে— তোমার সমাজে প্রবেশ করতে যাদের তুমি নিষেধ করেছিলে।

11তার সব লোকজন খাদ্যের খোঁজে আর্তনাদ করে; নিজেদের বাঁচিয়ে রাখার জন্য তারা তাদের সম্পদ বিনিময় করেছে। “হে সদাপ্রভু, দেখো ও বিবেচনা করো, কেননা আমি অবজ্ঞাত হয়েছি।”

12“ওহে পথিকেরা, এতে কি তোমাদের কিছু এসে যায় না? চারপাশে তাকিয়ে দেখো, আমাকে যে ধরনের যন্ত্রণা দেওয়া হয়েছে, তার মতো যন্ত্রণা আর কি কোথাও আছে, যা সদাপ্রভু তাঁর প্রচণ্ড ক্রোধের দিনে আমার উপরে নিয়ে এসেছেন?

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.