6সিয়োন-কন্যার মধ্য থেকে সমস্ত জৌলুস অন্তর্হিত হয়েছে। তার রাজপুরুষেরা এমন সব হরিণ হয়েছেন, যারা কোনো চারণভূমির সন্ধান পায় না। তারা শক্তিহীন হয়ে বিতাড়কদের আগে আগে পলায়ন করে।
7তার ক্লেশ ও অস্থির বিচরণের দিনগুলিতে, জেরুশালেম তার সব ঐশ্বর্যের কথা স্মরণ করে যা পুরোনো দিনে তার ছিল। যখন তার লোকেরা শত্রুদের হাতে ধরা পড়ল, তখন তাকে সাহায্য করার জন্য কেউই ছিল না। তার শত্রুরা তার দিকে তাকিয়েছিল এবং তার বিনাশের জন্য ব্যঙ্গবিদ্রুপ করেছিল।
8জেরুশালেম প্রচুর পাপ করেছে, এবং তাই সে অশুচি হয়েছে। যারা তাকে সম্মান করত, তারা তাকে অবজ্ঞা করছে, কারণ তারা সবাই তাকে উলঙ্গ দেখেছে; সে নিজেও আর্তনাদ করে ও উল্টোদিকে মুখ ফিরায়।
9তার জঘন্যতা তার বসনপ্রান্তে লেগে আছে; সে তার ভবিষ্যতের কথা ভাবেনি। তার পতন ছিল হতবুদ্ধিকর, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউই ছিল না। “হে সদাপ্রভু, আমার দুঃখ দেখো, কারণ শত্রু বিজয়ী হয়েছে।”
10তার সমস্ত ধনসম্পদের উপরে শত্রু হাত দিয়েছে; সে দেখেছে, পৌত্তলিক জাতিগুলি তার ধর্মধামে প্রবেশ করেছে— তোমার সমাজে প্রবেশ করতে যাদের তুমি নিষেধ করেছিলে।