বিলাপ 1

তার প্রতিপক্ষরা তার মনিব হয়েছে; তার শত্রুরা আজ নিশ্চিন্ত। তার অনেক অনেক পাপের জন্য সদাপ্রভু তাকে ক্লিষ্ট করেছেন। তার ছেলেমেয়েরা নির্বাসনে গেছে, শত্রুদের চোখের সামনে তারা বন্দি হয়েছে।

Lamentations 1:5 (UKJV) Her adversaries are the chief, her enemies prosper; for the LORD has afflicted her for the multitude of her transgressions: her children are gone into captivity before the enemy.

3যন্ত্রণাভোগ ও কঠোর পরিশ্রমের পর, যিহূদা নির্বাসিত হয়েছে। সে জাতিসমূহের মধ্যে বাস করে; সে কোনো বিশ্রামের স্থান খুঁজে পায় না। যারা তাকে তাড়া করছিল, তার বিপর্যয়ের মাঝে তারা তাকে ধরে ফেলেছে।

4সিয়োনগামী পথগুলি শোকে ম্রিয়মাণ, কারণ নির্ধারিত উৎসবগুলিতে আর কেউ আসে না। তার সবকটি তোরণদ্বারের প্রবেশপথ নির্জন, তার যাজকেরা আর্তনাদ করে। তার কুমারী-কন্যারা শোকার্ত, এবং সে নিজে তিক্ত মনোবেদনায় আচ্ছন্ন।

5তার প্রতিপক্ষরা তার মনিব হয়েছে; তার শত্রুরা আজ নিশ্চিন্ত। তার অনেক অনেক পাপের জন্য সদাপ্রভু তাকে ক্লিষ্ট করেছেন। তার ছেলেমেয়েরা নির্বাসনে গেছে, শত্রুদের চোখের সামনে তারা বন্দি হয়েছে।

6সিয়োন-কন্যার মধ্য থেকে সমস্ত জৌলুস অন্তর্হিত হয়েছে। তার রাজপুরুষেরা এমন সব হরিণ হয়েছেন, যারা কোনো চারণভূমির সন্ধান পায় না। তারা শক্তিহীন হয়ে বিতাড়কদের আগে আগে পলায়ন করে।

7তার ক্লেশ ও অস্থির বিচরণের দিনগুলিতে, জেরুশালেম তার সব ঐশ্বর্যের কথা স্মরণ করে যা পুরোনো দিনে তার ছিল। যখন তার লোকেরা শত্রুদের হাতে ধরা পড়ল, তখন তাকে সাহায্য করার জন্য কেউই ছিল না। তার শত্রুরা তার দিকে তাকিয়েছিল এবং তার বিনাশের জন্য ব্যঙ্গবিদ্রুপ করেছিল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.