4সদাপ্রভুর আদেশমতো মোশি কাজ করলেন ও সমাগম তাঁবুর প্রবেশদ্বারে জনমণ্ডলী সমবেত হল।
5জনগণের উদ্দেশে মোশি বললেন, “এই কাজ করতে সদাপ্রভু আদেশ দিয়েছেন।”
6পরে হারোণ ও তাঁর ছেলেদের মোশি সামনে আনলেন ও জল দিয়ে তাদের ধুয়ে দিলেন করলেন।
7তিনি হারোণকে কাপড় পরালেন, রেশমি ফিতে দিয়ে তার কোমর বেঁধে, তার গায়ে পোশাক ও তার উপরে এফোদ দিলেন এবং একটি বুনানি করা কোমরবন্ধ দিয়ে তার গায়ের এফোদ বেঁধে দিলেন। এর দ্বারা হারোণ সুদৃঢ় হল।
8মোশি হারোণকে বুকপাটা দিলেন ও বুকপাটাতে ঊরীম ও তুম্মীম স্থাপন করলেন।