1যিহূদার রাজগণ যোথম, আহস এবং হিষ্কিয়ের শাসনকালে সদাপ্রভুর বাক্য মোরেষৎ-নিবাসী মীখার কাছে আসে—তিনি শমরিয়া এবং জেরুশালেমের উদ্দেশে এক দর্শন পান।
2শোনো, হে জাতিগণ, তোমরা সকলে, হে পৃথিবী ও যারা সেখানে বাস করে, শোনো, সদাপ্রভু তাঁর পবিত্র মন্দির থেকে, সার্বভৌম সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন।
3দেখো! সদাপ্রভু নিজ বাসস্থান থেকে আসছেন; তিনি নেমে এসে পৃথিবীর সব উচ্চস্থানের উপর দিয়ে গমনাগমন করবেন।
4যেমন মোম আগুনের সংস্পর্শে গলে যায়, পাহাড়গুলি তাঁর নিচে গলে যায় এবং উপত্যকায় ফাটল ধরে, ঢালু জায়গায় জল গড়িয়ে পড়ে।