1যিহূদার রাজগণ যোথম, আহস এবং হিষ্কিয়ের শাসনকালে সদাপ্রভুর বাক্য মোরেষৎ-নিবাসী মীখার কাছে আসে—তিনি শমরিয়া এবং জেরুশালেমের উদ্দেশে এক দর্শন পান।
2শোনো, হে জাতিগণ, তোমরা সকলে, হে পৃথিবী ও যারা সেখানে বাস করে, শোনো, সদাপ্রভু তাঁর পবিত্র মন্দির থেকে, সার্বভৌম সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন।
3দেখো! সদাপ্রভু নিজ বাসস্থান থেকে আসছেন; তিনি নেমে এসে পৃথিবীর সব উচ্চস্থানের উপর দিয়ে গমনাগমন করবেন।
4যেমন মোম আগুনের সংস্পর্শে গলে যায়, পাহাড়গুলি তাঁর নিচে গলে যায় এবং উপত্যকায় ফাটল ধরে, ঢালু জায়গায় জল গড়িয়ে পড়ে।
5এইসবই যাকোবের অপরাধের জন্য এবং ইস্রায়েলের পরিবারের পাপের কারণেই ঘটেছে। যাকোবের অপরাধ কি? কি সেইসব শমরিয়ার নয়? যিহূদার উঁচু স্থান কি? সেইসব কি জেরুশালেমের নয়?