মীখা 1

যেমন মোম আগুনের সংস্পর্শে গলে যায়, পাহাড়গুলি তাঁর নিচে গলে যায় এবং উপত্যকায় ফাটল ধরে, ঢালু জায়গায় জল গড়িয়ে পড়ে।

Micah 1:4 (UKJV) And the mountains shall be molten under him, and the valleys shall be cleft, as wax before the fire, and as the waters that are poured down a steep place.

2শোনো, হে জাতিগণ, তোমরা সকলে, হে পৃথিবী ও যারা সেখানে বাস করে, শোনো, সদাপ্রভু তাঁর পবিত্র মন্দির থেকে, সার্বভৌম সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন।

3দেখো! সদাপ্রভু নিজ বাসস্থান থেকে আসছেন; তিনি নেমে এসে পৃথিবীর সব উচ্চস্থানের উপর দিয়ে গমনাগমন করবেন।

4যেমন মোম আগুনের সংস্পর্শে গলে যায়, পাহাড়গুলি তাঁর নিচে গলে যায় এবং উপত্যকায় ফাটল ধরে, ঢালু জায়গায় জল গড়িয়ে পড়ে।

5এইসবই যাকোবের অপরাধের জন্য এবং ইস্রায়েলের পরিবারের পাপের কারণেই ঘটেছে। যাকোবের অপরাধ কি? কি সেইসব শমরিয়ার নয়? যিহূদার উঁচু স্থান কি? সেইসব কি জেরুশালেমের নয়?

6“সুতরাং আমি সদাপ্রভু শমরিয়াকে পাথরের স্তূপ, দ্রাক্ষালতা রোপণের ক্ষেত্রে পরিবর্তিত করব। সেখানকার পাথরগুলি উপত্যকায় বইয়ে দেব এবং তার ভিত্তিমূল খোলা রাখব।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.