মীখা 4

তিনি অনেক জাতির মধ্যে বিচার করবেন এবং দূর-দূরান্তের শক্তিশালী জাতিদের বিবাদ মীমাংসা করবেন। তারা নিজের তরোয়াল পিটিয়ে চাষের লাঙল এবং বল্লমগুলিকে কাস্তেতে পরিণত করবে। এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তরোয়াল ব্যবহার করবে না, তারা আর যুদ্ধ করতেও শিখবে না।

Micah 4:3 (UKJV) And he shall judge among many people, and rebuke strong nations far off; and they shall beat their swords into plowshares, and their spears into pruning hooks: nation shall not lift up a sword against nation, neither shall they learn war any more.

1শেষের সময়ে সদাপ্রভুর মন্দিরের পর্বত অন্য সব পর্বতের উপরে প্রধানরূপে প্রতিষ্ঠিত হবে; তাকে সব পাহাড়ের উপরে তুলে ধরা হবে এবং লোকেরা তার দিকে স্রোতের মতো প্রবাহিত হবে।

2অনেক জাতির লোক এসে বলবে, “চলো, আমরা সদাপ্রভুর পর্বতে উঠে যাই, যাকোবের ঈশ্বরের গৃহে যাই। তিনি আমাদের তাঁর পথের বিষয়ে শিক্ষা দেবেন, যেন আমরা তাঁর পথসমূহে চলতে পারি।” সিয়োন থেকে বিধান নির্গত হবে, জেরুশালেম থেকে সদাপ্রভুর বাণী নির্গত হবে।

3তিনি অনেক জাতির মধ্যে বিচার করবেন এবং দূর-দূরান্তের শক্তিশালী জাতিদের বিবাদ মীমাংসা করবেন। তারা নিজের তরোয়াল পিটিয়ে চাষের লাঙল এবং বল্লমগুলিকে কাস্তেতে পরিণত করবে। এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তরোয়াল ব্যবহার করবে না, তারা আর যুদ্ধ করতেও শিখবে না।

4প্রত্যেকে নিজের নিজের দ্রাক্ষালতার ও নিজেদের ডুমুর গাছের নিচে বসবে, এবং কেউ তাদের ভয় দেখাবে না, কারণ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেছেন।

5সব জাতির লোকেরা তাদের নিজস্ব দেবতার নামে চলতে পারে, কিন্তু আমরা চিরকাল আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে চলব।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.