3তিনি অনেক জাতির মধ্যে বিচার করবেন এবং দূর-দূরান্তের শক্তিশালী জাতিদের বিবাদ মীমাংসা করবেন। তারা নিজের তরোয়াল পিটিয়ে চাষের লাঙল এবং বল্লমগুলিকে কাস্তেতে পরিণত করবে। এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তরোয়াল ব্যবহার করবে না, তারা আর যুদ্ধ করতেও শিখবে না।
4প্রত্যেকে নিজের নিজের দ্রাক্ষালতার ও নিজেদের ডুমুর গাছের নিচে বসবে, এবং কেউ তাদের ভয় দেখাবে না, কারণ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেছেন।
5সব জাতির লোকেরা তাদের নিজস্ব দেবতার নামে চলতে পারে, কিন্তু আমরা চিরকাল আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে চলব।
6সদাপ্রভু বলেন, “সেইদিন, আমি খোঁড়াদের একত্র করব; যারা বন্দি হয়ে অন্য দেশে আছে, যাদের আমি দুঃখ দিয়েছি, তাদের এক জায়গায় একত্র করব।
7আমি খোঁড়াদের আমার অবশিষ্টাংশকে, যাদের তাড়িয়ে দেওয়া হয়েছে তাদের এক শক্তিশালী জাতি করব। সদাপ্রভু সেদিন থেকে চিরকাল সিয়োন পাহাড়ে তাদের উপরে রাজত্ব করবেন।