5সব জাতির লোকেরা তাদের নিজস্ব দেবতার নামে চলতে পারে, কিন্তু আমরা চিরকাল আমাদের ঈশ্বর সদাপ্রভুর নামে চলব।
6সদাপ্রভু বলেন, “সেইদিন, আমি খোঁড়াদের একত্র করব; যারা বন্দি হয়ে অন্য দেশে আছে, যাদের আমি দুঃখ দিয়েছি, তাদের এক জায়গায় একত্র করব।
7আমি খোঁড়াদের আমার অবশিষ্টাংশকে, যাদের তাড়িয়ে দেওয়া হয়েছে তাদের এক শক্তিশালী জাতি করব। সদাপ্রভু সেদিন থেকে চিরকাল সিয়োন পাহাড়ে তাদের উপরে রাজত্ব করবেন।
8আর তুমি, হে পালের দুর্গ, সিয়োন-কন্যার দুর্গ, আগের রাজ্য তোমাকে ফিরিয়ে দেওয়া হবে; জেরুশালেমের কন্যার উপর রাজপদ অধিষ্ঠিত হবে।”
9কেন তুমি এখন জোরে জোরে কাঁদছ? তোমার কি রাজা নেই? তোমার শাসক কি ধ্বংস হয়ে গেছে, সেইজন্য কি প্রসব ব্যথায় কষ্ট পাওয়া মহিলার মতো ব্যথা তোমাকে ধরেছে?