12এবং তাদের আরও সহকর্মী যারা উপাসনা গৃহের কাজ করত, তারা ছিল 822 জন। যিরোহমের ছেলে অদায়া, সেই যিরোহম পললিয়ের ছেলে, পললিয় অম্সির ছেলে, অম্সি সখরিয়ের ছেলে, সখরিয় পশ্হূরের ছেলে, পশ্হূর মল্কিয়ের ছেলে,
13এবং তার সহকর্মীরা, যারা পরিবারের কর্তা তারা ছিল 242 জন; অসরেলের ছেলে অমশয়, সেই অসরেল অহসয়ের ছেলে, অহসয় মশিল্লেমোতের ছেলে, মশিল্লেমোৎ ইম্মেরের ছেলে,
14এবং তার সহকর্মীরা, যারা শক্তিশালী লোক ছিল 128 জন। হগ্গদোলীমের ছেলে সব্দীয়েল ছিল তাদের প্রধান কর্মচারী।
15লেবীয়দের মধ্যে: হশূবের ছেলে শময়িয়, সেই হশূব অস্রীকামের ছেলে, অস্রীকাম হশবিয়ের ছেলে, হশবিয় বুন্নির ছেলে;
16লেবীয়দের মধ্যে দুজন প্রধান, শব্বথয় ও যোষাবাদ, ঈশ্বরের গৃহের বাইরের কাজকর্মের দায়িত্বে ছিল;