14এবং তার সহকর্মীরা, যারা শক্তিশালী লোক ছিল 128 জন। হগ্গদোলীমের ছেলে সব্দীয়েল ছিল তাদের প্রধান কর্মচারী।
15লেবীয়দের মধ্যে: হশূবের ছেলে শময়িয়, সেই হশূব অস্রীকামের ছেলে, অস্রীকাম হশবিয়ের ছেলে, হশবিয় বুন্নির ছেলে;
16লেবীয়দের মধ্যে দুজন প্রধান, শব্বথয় ও যোষাবাদ, ঈশ্বরের গৃহের বাইরের কাজকর্মের দায়িত্বে ছিল;
17মত্তনিয়ের ছেলে মীখা, মীখা সব্দির ছেলে, আসফের ছেলে সব্দি, যে ধন্যবাদ ও প্রার্থনা পরিচালনার কাজে প্রধান ছিল; তার সহকর্মীদের মধ্যে বক্বুকিয় ছিল দ্বিতীয়; এবং শম্মুয়ের ছেলে অব্দ, শম্মূয় গাললের ছেলে, গাললে যিদূথূনের ছেলে।
18পবিত্র নগরে লেবীয়দের মোট সংখ্যা ছিল 284।