16লেবীয়দের মধ্যে দুজন প্রধান, শব্বথয় ও যোষাবাদ, ঈশ্বরের গৃহের বাইরের কাজকর্মের দায়িত্বে ছিল;
17মত্তনিয়ের ছেলে মীখা, মীখা সব্দির ছেলে, আসফের ছেলে সব্দি, যে ধন্যবাদ ও প্রার্থনা পরিচালনার কাজে প্রধান ছিল; তার সহকর্মীদের মধ্যে বক্বুকিয় ছিল দ্বিতীয়; এবং শম্মুয়ের ছেলে অব্দ, শম্মূয় গাললের ছেলে, গাললে যিদূথূনের ছেলে।
18পবিত্র নগরে লেবীয়দের মোট সংখ্যা ছিল 284।
19দ্বার রক্ষকদের মধ্যে: অক্কূব, টল্মোন ও তাদের সঙ্গীরা, যারা দ্বারগুলি পাহারা দিত তারা ছিল 172 জন।
20ইস্রায়েলীদের বাকি লোকেরা, যাজকেরা ও লেবীয়েরা যিহূদার সমস্ত নগরের মধ্যে প্রত্যেকে যে যার পূর্বপুরুষের জায়গাজমিতে বাস করত।