3অতএব মোশি সদাপ্রভুর আদেশ অনুসারে, তাদের পারণ প্রান্তর থেকে পাঠালেন। তাঁরা প্রত্যেকেই ইস্রায়েলীদের নেতা ছিলেন।
4এই তাঁদের নাম: রূবেণ গোষ্ঠী থেকে সক্কুরের ছেলে শম্মূয়;
5শিমিয়োন গোষ্ঠী থেকে হোরির ছেলে শাফট;
6যিহূদা গোষ্ঠী থেকে যিফূন্নির ছেলে কালেব;
7ইষাখর গোষ্ঠী থেকে যোষেফের ছেলে যিগাল;