10সদাপ্রভু মোশিকে বললেন, “হারোণের লাঠি আবার সাক্ষ্য-সিন্দুকের সামনে রাখো, তা বিদ্রোহীকুলের পক্ষে নিদর্শনস্বরূপ হবে। এরপরে তারা আমার বিপক্ষে বচসা করতে নিবৃত্ত হবে এবং তারা যেন আর না মরে।”
11মোশি ঠিক তাই করলেন, যে রকম সদাপ্রভু তাকে আদেশ দিয়েছিলেন।
12ইস্রায়েলীরা মোশিকে বলল, “আমরা মারা যাব! আমরা বিনাশপ্রাপ্ত হয়েছি, প্রত্যেকেই বিনষ্ট হলাম!
13যে কেউ সদাপ্রভুর আবাস তাঁবুর কাছেও যদি আসে, সে মারা পড়বে। আমরা কি সবাই মরব?”