21পেরসের বংশধরেরা হল: হিষ্রোণ থেকে হিষ্রোণীয় গোষ্ঠী, হামূল থেকে হামূলীয় গোষ্ঠী।
22এরা সবাই যিহূদার গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 76,500।
23গোষ্ঠী অনুযায়ী ইষাখরের বংশধরেরা হল: তোলয় থেকে তোলয়ীয় গোষ্ঠী; পূয় থেকে পূয়ীয় গোষ্ঠী,
24যাশূব থেকে যাশূবীয় গোষ্ঠী, শিম্রোণ থেকে শিম্রোণীয় গোষ্ঠী।
25এরা সবাই ইষাখরের গোষ্ঠী। এদের গণিত সংখ্যা ছিল 64,300।