ওবদিয় 1

তোমরা যারা পাথরের ফাটলে বসবাস করো এবং উঁচু স্থানগুলিতে নিজেদের বসতি স্থাপন করো, তোমরা যারা মনে মনে বলো, ‘কে আমাদের মাটিতে নামিয়ে আনবে?’ তোমাদের মনের অহংকার তোমাদের সঙ্গে প্রতারণা করেছে।

Obadiah 1:3 (UKJV) The pride of yours heart has deceived you, you that dwell in the clefts of the rock, whose habitation is high; that says in his heart, Who shall bring me down to the ground?

1ওবদিয়ের দর্শন। ইদোম সম্পর্কে সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন: আমরা সদাপ্রভুর কাছ থেকে এক বার্তা শুনেছি, জাতিসমূহের কাছে বলার জন্য এক দূত প্রেরিত হয়েছিল, “তোমরা ওঠো, চলো আমরা তার বিরুদ্ধে যুদ্ধের জন্য যাই।”

2“দেখো, আমি জাতিসমূহের কাছে তোমাকে ক্ষুদ্র করব; তুমি নিতান্তই অবজ্ঞার পাত্র হবে।

3তোমরা যারা পাথরের ফাটলে বসবাস করো এবং উঁচু স্থানগুলিতে নিজেদের বসতি স্থাপন করো, তোমরা যারা মনে মনে বলো, ‘কে আমাদের মাটিতে নামিয়ে আনবে?’ তোমাদের মনের অহংকার তোমাদের সঙ্গে প্রতারণা করেছে।

4যদিও তোমরা ঈগল পাখির মতো উপরে গিয়ে ওঠো, এবং তারকারাজির মধ্যে নিজেদের বাসা স্থাপন করো, সেখান থেকে আমি তোমাদের টেনে নামাব,” সদাপ্রভু এই কথা বলেন।

5“যদি চোরেরা তোমাদের কাছে আসত, যদি রাত্রে দস্যুরা আসত, তাহলে কী বিপর্যয়ের সম্মুখীনই না তোমরা হতে!— তাদের যতটা প্রয়োজন, তারা ততটাই কি চুরি করত না? যদি আঙুর চয়নকারীরা তোমাদের কাছে আসত, তারা কি কয়েকটি আঙুর রেখে যেত না?

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.