2“দেখো, আমি জাতিসমূহের কাছে তোমাকে ক্ষুদ্র করব; তুমি নিতান্তই অবজ্ঞার পাত্র হবে।
3তোমরা যারা পাথরের ফাটলে বসবাস করো এবং উঁচু স্থানগুলিতে নিজেদের বসতি স্থাপন করো, তোমরা যারা মনে মনে বলো, ‘কে আমাদের মাটিতে নামিয়ে আনবে?’ তোমাদের মনের অহংকার তোমাদের সঙ্গে প্রতারণা করেছে।
4যদিও তোমরা ঈগল পাখির মতো উপরে গিয়ে ওঠো, এবং তারকারাজির মধ্যে নিজেদের বাসা স্থাপন করো, সেখান থেকে আমি তোমাদের টেনে নামাব,” সদাপ্রভু এই কথা বলেন।
5“যদি চোরেরা তোমাদের কাছে আসত, যদি রাত্রে দস্যুরা আসত, তাহলে কী বিপর্যয়ের সম্মুখীনই না তোমরা হতে!— তাদের যতটা প্রয়োজন, তারা ততটাই কি চুরি করত না? যদি আঙুর চয়নকারীরা তোমাদের কাছে আসত, তারা কি কয়েকটি আঙুর রেখে যেত না?
6কিন্তু এষৌকে কেমন তন্নতন্ন করে খোঁজা হবে, তার গুপ্তধন সব লুঠতরাজ করা হয়েছে!