16এরপর নয়মী ছেলেটিকে বুকে জড়িয়ে ধরল এবং তার যত্ন নিল।
17সেখানে বসবাসকারী মহিলারা বলল, “নয়মীর এক ছেলে জন্মেছে!” এই বলে তারা সেই ছেলেটির নাম রাখল ওবেদ। ইনি যিশয়ের বাবা, যিনি দাউদের বাবা।
18আর এই হল পেরসের পরিবারের সন্তানদের বংশতালিকা: পেরসের ছেলে হিষ্রোণ,
19হিষ্রোণের ছেলে রাম, রামের ছেলে অম্মীনাদব,
20অম্মীনাদবের ছেলে নহশোন, নহশোনের ছেলে সলমন,