5হে জেরুশালেমের কন্যারা, আমি ঘন কালো হলেও সুন্দরী, ঠিক যেন কেদরের তাঁবু আমি, যেন শলোমনের তাঁবুর যবনিকা।
6আমি ঘন কালো বলে ওভাবে তাকিও না আমার দিকে, কেননা রোদে পুড়েই আজ আমি ঘন কালো। আমার মাতৃপুত্রগণ আমার প্রতি ক্রুদ্ধ ছিল এবং তারা আমাকে দ্রাক্ষাক্ষেত্র দেখভাল করতে পাঠাত; ফলে আমার নিজের দ্রাক্ষাক্ষেত্রকে আমায় উপেক্ষা করতে হয়েছে।
7ওগো প্রেমিক আমার, এবার বলত, তোমার মেষপালকে তুমি কোথায় চরাও এবং দ্বিপ্রহরকালে তোমার মেষদের কোথায় বিশ্রাম করাও। তোমার বন্ধুদের পালের পাশে আমাকে কেন ঘোমটা দেওয়া মহিলার মতো হতে হবে?
8হে, নারীদের মধ্যে সেরা সুন্দরী, তা যদি তুমি না-জানো, তবে মেষদের পদচিহ্ন ধরে যাও, এবং পালকদের তাঁবুগুলির কাছে তোমার ছাগবৎসদের চরাও।
9প্রিয়তমা আমার, আমি তোমাকে তুলনা করেছি ফরৌণের অন্যতম এক রথের সঙ্গে যুক্ত এক অশ্বিনীর সঙ্গে।