14তাঁর বাহুযুগল বৈদূর্যমণিতে খচিত সোনার আংটির মতো; তাঁর দেহ নীলকান্তমণিতে খচিত মসৃণ গজদন্তের মতো।
15তাঁর ঊরুদ্বয় খাঁটি সোনা দিয়ে তৈরি তলদেশের উপরে বসানো মার্বেল পাথরের স্তম্ভ। তাঁর আকৃতি লেবাননের মতো, উৎকৃষ্ট সিডার গাছের মতো।
16তাঁর মুখের নিজস্ব মাধুর্য আছে; সব মিলিয়ে তিনি ভারী সুন্দর। হে জেরুশালেমের কন্যারা, ইনিই আমার প্রেমিক, ইনিই আমার বন্ধু।