9কিন্তু আমার কবুতর, আমার নিখুঁত প্রিয়া অনন্যা, সে তাঁর মায়ের একমাত্র দুহিতা, তাঁর জন্মদাত্রীর প্রিয়পাত্রী। কুমারীরা তাঁকে দেখে ধন্যা বলে সম্বোধন করেছে; রানি ও উপপত্নীরা তাঁর প্রশংসা করেছে।
10উনি কে, যিনি ভোরের আলোর মতো আবির্ভূত হচ্ছেন, যিনি চন্দ্রের মতো শুভ্র, সূর্যের মতো উজ্জ্বল, নক্ষত্রদের শোভাযাত্রার মতো ঐশ্বর্যময়?
11আমি আখরোটের বাগিচায় নেমে গেছিলাম দেখতে যে, উপত্যকায় নবীন কোনও তরু অঙ্কুরিত হল কি না, দ্রাক্ষালতা কতটা কুঁড়ি হল কিংবা ডালিম গাছে ফুল এল কি না।
12বিষয়টি ভালো করে বোঝার আগেই আমার বাসনা আমাকে বসিয়ে দিল আমার জাতির রাজকীয় রথরাজির মধ্যে।
13ফিরে এসো, ফিরে এসো, হে শূলম্মীয়ে; ফিরে এসো, ফিরে এসো, যাতে আমরা অপলকে তোমাকে দেখতে পাই। মহনয়িমের নৃত্যের মতো করে তোমরা কেন শূলম্মীয়েকে অপলকে দেখতে চাইছ?