পরমগীত 6

আমি আমার প্রেমিকের এবং আমার প্রেমিক আমারই; তিনি লিলিফুলের বাগিচায় পদচারণা করেন।

Song of Solomon 6:3 (UKJV) I am my beloved's, and my beloved is mine: he feeds among the lilies.

1হে পরমাসুন্দরী, তোমার প্রেমিক কোথায় চলে গেছেন? তোমার প্রেমিক কোনও দিকে গেছেন, তোমার সঙ্গে আমরাও তো তাঁকে সেখানে খুঁজতে যেতে পারি?

2আমার প্রেমিক তাঁর বাগানে, সুগন্ধি মশলার কেয়ারিতে নেমে গেছেন, বাগানগুলিতে পদচারণা করতে আর লিলি ফুল চয়ন করতে।

3আমি আমার প্রেমিকের এবং আমার প্রেমিক আমারই; তিনি লিলিফুলের বাগিচায় পদচারণা করেন।

4ওগো মোর প্রিয়া, তুমি তির্সার মতো রূপসী, জেরুশালেমের মতো লাবণ্যময়, পতাকাবাহী সেনাবাহিনীর মতো জমকালো।

5আমার দিক থেকে তোমার দুই নয়ন সরাও; ওরা আমাকে বিহ্বল করে দেয়; তোমার কেশরাশি এমন ছাগপালের মতো, যারা গিলিয়দের ঢাল বেয়ে নেমে আসে

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.