8আমাদের একটি অল্পবয়সি বোন আছে, তার বক্ষদেশ এখনও প্রস্ফুটিত হয়নি। আমাদের এই বোনটির জন্য আমরা কী যে করি, কারণ একদিন তো তাকে সর্বসমক্ষে তার কথা বলতে হবে?
9সে যদি প্রাচীরস্বরূপা হয়, তাহলে আমরা তার উপরে রুপোর মিনার নির্মাণ করব, সে যদি দুয়ারস্বরূপা হয়, তাহলে আমরা সিডার কাঠ দিয়ে তার ভিত্তিমূলকে ঘিরে দেব।
10আমি প্রাচীরস্বরূপা এবং আমার দুটি স্তন গম্বুজের মতো। এভাবেই আমি তাঁর চোখে পরম তৃপ্তিদায়ক হয়ে উঠলাম।
11বায়াল-হামনে শলোমনের এক দ্রাক্ষাক্ষেত্র ছিল; যা তিনি তার ভাগচাষিদের চাষ করতে দিয়েছেন। এর ফলের জন্য তাদের মাথাপিছু দিতে হবে এক সহস্র রৌপ্যমুদ্রা।
12কিন্তু আমার নিজের দ্রাক্ষাকুঞ্জ দিতে পারি শুধু আমিই; হে শলোমন, এই 1,000 শেকল রৌপ্যমুদ্রা তোমার জন্য, আর আমার দ্রাক্ষাকুঞ্জের উৎপাদিত ফলের পরিচর্যাকারী কৃষকেরা পাবে মাথাপিছু 200 শেকল রৌপ্যমুদ্রা।