পরমগীত 8

সে যদি প্রাচীরস্বরূপা হয়, তাহলে আমরা তার উপরে রুপোর মিনার নির্মাণ করব, সে যদি দুয়ারস্বরূপা হয়, তাহলে আমরা সিডার কাঠ দিয়ে তার ভিত্তিমূলকে ঘিরে দেব।

Song of Solomon 8:9 (UKJV) If she be a wall, we will build upon her a palace of silver: and if she be a door, we will enclose her with boards of cedar.

7অজস্র জলও প্রেমের তৃষ্ণা মিটাতে পারে না; নদীরাও তাকে মুছে দিতে পারে না। কেউ যদি প্রেমের বিনিময়ে তাঁর ঘরের যাবতীয় ধনসম্পদ দিয়ে দেয়, তবে তা ধিক্কারজনক হবে।

8আমাদের একটি অল্পবয়সি বোন আছে, তার বক্ষদেশ এখনও প্রস্ফুটিত হয়নি। আমাদের এই বোনটির জন্য আমরা কী যে করি, কারণ একদিন তো তাকে সর্বসমক্ষে তার কথা বলতে হবে?

9সে যদি প্রাচীরস্বরূপা হয়, তাহলে আমরা তার উপরে রুপোর মিনার নির্মাণ করব, সে যদি দুয়ারস্বরূপা হয়, তাহলে আমরা সিডার কাঠ দিয়ে তার ভিত্তিমূলকে ঘিরে দেব।

10আমি প্রাচীরস্বরূপা এবং আমার দুটি স্তন গম্বুজের মতো। এভাবেই আমি তাঁর চোখে পরম তৃপ্তিদায়ক হয়ে উঠলাম।

11বায়াল-হামনে শলোমনের এক দ্রাক্ষাক্ষেত্র ছিল; যা তিনি তার ভাগচাষিদের চাষ করতে দিয়েছেন। এর ফলের জন্য তাদের মাথাপিছু দিতে হবে এক সহস্র রৌপ্যমুদ্রা।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.