পরমগীত 8

অজস্র জলও প্রেমের তৃষ্ণা মিটাতে পারে না; নদীরাও তাকে মুছে দিতে পারে না। কেউ যদি প্রেমের বিনিময়ে তাঁর ঘরের যাবতীয় ধনসম্পদ দিয়ে দেয়, তবে তা ধিক্কারজনক হবে।

Song of Solomon 8:7 (UKJV) Many waters cannot quench love, neither can the floods drown it: if a man would give all the substance of his house for love, it would utterly be contemned.

5মরুপ্রান্তর পার হয়ে আপন প্রেমিকার কাঁধে মাথা রেখে ওই কে আসে? যেখানে তোমার মা তোমাকে প্রসব করেছিলেন সেই আপেল গাছের তলায় আমি তোমাকে জাগালাম; ওখানে তোমার মা তোমার জন্মকালীন প্রসববেদনা সয়েছিলেন।

6তোমার হৃদয়ে আমাকে অভিজ্ঞানস্বরূপ করে রাখো, তোমার বাহুর উপরে আমাকে অভিজ্ঞানস্বরূপ করে রাখো; কেননা প্রেম মৃত্যুর মতোই শক্তিশালী, এর অর্ন্তজ্বালা কবরের মতো নিষ্ঠুর সত্য। এ যেন এক জ্বলন্ত আগুন, এক লেলিহান আগুনের শিখা।

7অজস্র জলও প্রেমের তৃষ্ণা মিটাতে পারে না; নদীরাও তাকে মুছে দিতে পারে না। কেউ যদি প্রেমের বিনিময়ে তাঁর ঘরের যাবতীয় ধনসম্পদ দিয়ে দেয়, তবে তা ধিক্কারজনক হবে।

8আমাদের একটি অল্পবয়সি বোন আছে, তার বক্ষদেশ এখনও প্রস্ফুটিত হয়নি। আমাদের এই বোনটির জন্য আমরা কী যে করি, কারণ একদিন তো তাকে সর্বসমক্ষে তার কথা বলতে হবে?

9সে যদি প্রাচীরস্বরূপা হয়, তাহলে আমরা তার উপরে রুপোর মিনার নির্মাণ করব, সে যদি দুয়ারস্বরূপা হয়, তাহলে আমরা সিডার কাঠ দিয়ে তার ভিত্তিমূলকে ঘিরে দেব।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.