পরমগীত 8

মরুপ্রান্তর পার হয়ে আপন প্রেমিকার কাঁধে মাথা রেখে ওই কে আসে? যেখানে তোমার মা তোমাকে প্রসব করেছিলেন সেই আপেল গাছের তলায় আমি তোমাকে জাগালাম; ওখানে তোমার মা তোমার জন্মকালীন প্রসববেদনা সয়েছিলেন।

Song of Solomon 8:5 (UKJV) Who is this that comes up from the wilderness, leaning upon her beloved? I raised you up under the apple tree: there your mother brought you forth: there she brought you forth that bare you.

3তাঁর বাম বাহু আমার মস্তকের নিচে, আর তাঁর ডান বাহু আমাকে আলিঙ্গন করে।

4জেরুশালেমের কন্যারা, আমি তোমাদের দিব্যি দিয়ে বলছি, যতক্ষণ না বাসনা জেগে উঠছে, ততক্ষণ প্রেমকে জাগিও না বা তাকে উত্তেজিত কোরো না।

5মরুপ্রান্তর পার হয়ে আপন প্রেমিকার কাঁধে মাথা রেখে ওই কে আসে? যেখানে তোমার মা তোমাকে প্রসব করেছিলেন সেই আপেল গাছের তলায় আমি তোমাকে জাগালাম; ওখানে তোমার মা তোমার জন্মকালীন প্রসববেদনা সয়েছিলেন।

6তোমার হৃদয়ে আমাকে অভিজ্ঞানস্বরূপ করে রাখো, তোমার বাহুর উপরে আমাকে অভিজ্ঞানস্বরূপ করে রাখো; কেননা প্রেম মৃত্যুর মতোই শক্তিশালী, এর অর্ন্তজ্বালা কবরের মতো নিষ্ঠুর সত্য। এ যেন এক জ্বলন্ত আগুন, এক লেলিহান আগুনের শিখা।

7অজস্র জলও প্রেমের তৃষ্ণা মিটাতে পারে না; নদীরাও তাকে মুছে দিতে পারে না। কেউ যদি প্রেমের বিনিময়ে তাঁর ঘরের যাবতীয় ধনসম্পদ দিয়ে দেয়, তবে তা ধিক্কারজনক হবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.