পরমগীত 8

জেরুশালেমের কন্যারা, আমি তোমাদের দিব্যি দিয়ে বলছি, যতক্ষণ না বাসনা জেগে উঠছে, ততক্ষণ প্রেমকে জাগিও না বা তাকে উত্তেজিত কোরো না।

Song of Solomon 8:4 (UKJV) I charge you, O daughters of Jerusalem, that all of you stir not up, nor awake my love, until he please.

2আমি তোমাকে পথ দেখাতাম আর নিয়ে যেতাম আমার মায়ের ঘরে— যে মা আমার শিক্ষাদাত্রী। আমি তোমাকে পান করার জন্য সুগন্ধি মশলা মিশ্রিত সুরা দিতাম, দিতাম আমার ডালিম ফলের নির্যাস।

3তাঁর বাম বাহু আমার মস্তকের নিচে, আর তাঁর ডান বাহু আমাকে আলিঙ্গন করে।

4জেরুশালেমের কন্যারা, আমি তোমাদের দিব্যি দিয়ে বলছি, যতক্ষণ না বাসনা জেগে উঠছে, ততক্ষণ প্রেমকে জাগিও না বা তাকে উত্তেজিত কোরো না।

5মরুপ্রান্তর পার হয়ে আপন প্রেমিকার কাঁধে মাথা রেখে ওই কে আসে? যেখানে তোমার মা তোমাকে প্রসব করেছিলেন সেই আপেল গাছের তলায় আমি তোমাকে জাগালাম; ওখানে তোমার মা তোমার জন্মকালীন প্রসববেদনা সয়েছিলেন।

6তোমার হৃদয়ে আমাকে অভিজ্ঞানস্বরূপ করে রাখো, তোমার বাহুর উপরে আমাকে অভিজ্ঞানস্বরূপ করে রাখো; কেননা প্রেম মৃত্যুর মতোই শক্তিশালী, এর অর্ন্তজ্বালা কবরের মতো নিষ্ঠুর সত্য। এ যেন এক জ্বলন্ত আগুন, এক লেলিহান আগুনের শিখা।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.