পরমগীত 8

তোমার হৃদয়ে আমাকে অভিজ্ঞানস্বরূপ করে রাখো, তোমার বাহুর উপরে আমাকে অভিজ্ঞানস্বরূপ করে রাখো; কেননা প্রেম মৃত্যুর মতোই শক্তিশালী, এর অর্ন্তজ্বালা কবরের মতো নিষ্ঠুর সত্য। এ যেন এক জ্বলন্ত আগুন, এক লেলিহান আগুনের শিখা।

Song of Solomon 8:6 (UKJV) Set me as a seal upon yours heart, as a seal upon yours arm: for love is strong as death; jealousy is cruel as the grave: the coals thereof are coals of fire, which has a most vehement flame.

4জেরুশালেমের কন্যারা, আমি তোমাদের দিব্যি দিয়ে বলছি, যতক্ষণ না বাসনা জেগে উঠছে, ততক্ষণ প্রেমকে জাগিও না বা তাকে উত্তেজিত কোরো না।

5মরুপ্রান্তর পার হয়ে আপন প্রেমিকার কাঁধে মাথা রেখে ওই কে আসে? যেখানে তোমার মা তোমাকে প্রসব করেছিলেন সেই আপেল গাছের তলায় আমি তোমাকে জাগালাম; ওখানে তোমার মা তোমার জন্মকালীন প্রসববেদনা সয়েছিলেন।

6তোমার হৃদয়ে আমাকে অভিজ্ঞানস্বরূপ করে রাখো, তোমার বাহুর উপরে আমাকে অভিজ্ঞানস্বরূপ করে রাখো; কেননা প্রেম মৃত্যুর মতোই শক্তিশালী, এর অর্ন্তজ্বালা কবরের মতো নিষ্ঠুর সত্য। এ যেন এক জ্বলন্ত আগুন, এক লেলিহান আগুনের শিখা।

7অজস্র জলও প্রেমের তৃষ্ণা মিটাতে পারে না; নদীরাও তাকে মুছে দিতে পারে না। কেউ যদি প্রেমের বিনিময়ে তাঁর ঘরের যাবতীয় ধনসম্পদ দিয়ে দেয়, তবে তা ধিক্কারজনক হবে।

8আমাদের একটি অল্পবয়সি বোন আছে, তার বক্ষদেশ এখনও প্রস্ফুটিত হয়নি। আমাদের এই বোনটির জন্য আমরা কী যে করি, কারণ একদিন তো তাকে সর্বসমক্ষে তার কথা বলতে হবে?

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.