29মনঃশির সীমানা বরাবর ছিল বেথ-শান, তানক, মগিদ্দো ও দোর তথা সেই নগরগুলির সঙ্গে থাকা গ্রামগুলি। ইস্রায়েলের ছেলে যোষেফের বংশধরেরা এইসব নগরে বসবাস করত।
30আশেরের ছেলেরা: যিম্ন, যিশ্বা, যিশ্বী ও বরিয়। সেরহ ছিলেন তাদের বোন।
31বরিয়ের ছেলেরা: হেবর ও মল্কীয়েল, যিনি বির্ষোতের বাবা।
32হেবর যফলেট, শোমের ও হোথমের এবং তাদের বোন শূয়ার বাবা।
33যফলেটের ছেলেরা: পাসক, বিমহল ও অশ্বৎ। এরাই যফলেটের ছেলেসন্তান।