আমোষ 5

তোমরা যারা ন্যায়বিচারকে তিক্ততায় পরিণত করো, ও ধার্মিকতাকে ভূমিতে নিক্ষেপ করো,

Amos 5:7 (UKJV) All of you who turn judgment to wormwood, and leave off righteousness in the earth,

5বেথেলের অন্বেষণ কোরো না, তোমরা গিল্‌গলে যেয়ো না, বের-শেবা পর্যন্ত যাত্রা কোরো না। কারণ গিল্‌গল অবশ্যই নির্বাসিত হবে, বেথেল অসার প্রতিপন্ন হবে।”

6তোমরা সদাপ্রভুর অন্বেষণ করো ও বাঁচো, নইলে, তিনি আগুনের মতো যোষেফের কুল বিনষ্ট করবেন, তা তাকে গ্রাস করবে, আর তা নির্বাপিত করার জন্য বেথেলে কেউই থাকবে না।

7তোমরা যারা ন্যায়বিচারকে তিক্ততায় পরিণত করো, ও ধার্মিকতাকে ভূমিতে নিক্ষেপ করো,

8যিনি কৃত্তিকা ও কালপুরুষ নক্ষত্রমণ্ডলী নির্মাণ করেছেন, যিনি মধ্য রাত্রিকে প্রভাতে পরিণত করেন ও দিনকে রাতের মতো অন্ধকারময় করেন, যিনি সমুদ্রের জলরাশিকে আহ্বান করেন ও ভূপৃষ্ঠের উপরে তাদের ঢেলে দেন— সদাপ্রভু তাঁর নাম।

9তিনি দৃঢ় দুর্গের উপরে দ্রুত সর্বনাশ নামিয়ে আনেন ও সুরক্ষিত নগরীকে ধ্বংস করে থাকেন,

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.