8“নিশ্চিতরূপে সার্বভৌম সদাপ্রভুর দৃষ্টি এই পাপিষ্ঠ জাতির উপরে আছে। আমি ভূপৃষ্ঠ থেকে একে ধ্বংস করব। তবুও আমি যাকোবের কুলকে সম্পূর্ণরূপে ধ্বংস করব না,” সদাপ্রভু ঘোষণা করেন।
9“কারণ আমি আদেশ দেব ও সমস্ত জাতির মধ্যে আমি ইস্রায়েলের কুলকে নাড়া দেব, যেমন শস্যদানা চালুনিতে চালা হয়, তার একটি দানাও নিচে মাটিতে পড়বে না।
10আমার প্রজাদের মধ্যে সব পাপী মানুষ তরোয়ালের আঘাতে মারা যাবে, যারা সবাই বলে, ‘বিপর্যয় আমাদের নাগাল পাবে না বা আমাদের দেখা পাবে না।’
11“সেদিন “আমি দাউদের পতিত তাঁবু পুনঃপ্রতিষ্ঠিত করব— আমি তার ভাঙা দেয়ালগুলি মেরামত করব, আর তার বিধ্বস্ত স্থানগুলি পুনরায় দাঁড় করাব— পূর্বে যেমন ছিল, তেমনই তা পুনর্নির্মাণ করব,
12যেন তারা ইদোমের অবশিষ্টাংশকে অধিকার করে ও যত জাতির উপরে আমার নাম কীর্তিত হয়েছে,” একথা সেই সদাপ্রভু বলেন, যিনি এই সমস্ত কাজ করবেন।