আমোষ 9

“নিশ্চিতরূপে সার্বভৌম সদাপ্রভুর দৃষ্টি এই পাপিষ্ঠ জাতির উপরে আছে। আমি ভূপৃষ্ঠ থেকে একে ধ্বংস করব। তবুও আমি যাকোবের কুলকে সম্পূর্ণরূপে ধ্বংস করব না,” সদাপ্রভু ঘোষণা করেন।

Amos 9:8 (UKJV) Behold, the eyes of the Lord GOD are upon the sinful kingdom, and I will destroy it from off the face of the earth; saving that I will not utterly destroy the house of Jacob, says the LORD.

6তিনি আকাশমণ্ডলে নিজের প্রাসাদ নির্মাণ করেন, ও তার ভিত্তিমূল পৃথিবীতে স্থাপন করেন, তিনি সমুদ্রের জলরাশিকে আহ্বান করেন স্থলের উপরে ঢেলে দেন— সদাপ্রভু তাঁর নাম।

7সদাপ্রভু বলেন, “ওহে ইস্রায়েলীরা, আমার কাছে কি তোমরা কূশীয়দের মতো নও?” সদাপ্রভু ঘোষণা করেন। আমিই কি মিশর থেকে ইস্রায়েলীদের, কপ্তোর থেকে ফিলিস্তিনীদের ও কীর থেকে অরামীয়দের নিয়ে আসিনি?

8“নিশ্চিতরূপে সার্বভৌম সদাপ্রভুর দৃষ্টি এই পাপিষ্ঠ জাতির উপরে আছে। আমি ভূপৃষ্ঠ থেকে একে ধ্বংস করব। তবুও আমি যাকোবের কুলকে সম্পূর্ণরূপে ধ্বংস করব না,” সদাপ্রভু ঘোষণা করেন।

9“কারণ আমি আদেশ দেব ও সমস্ত জাতির মধ্যে আমি ইস্রায়েলের কুলকে নাড়া দেব, যেমন শস্যদানা চালুনিতে চালা হয়, তার একটি দানাও নিচে মাটিতে পড়বে না।

10আমার প্রজাদের মধ্যে সব পাপী মানুষ তরোয়ালের আঘাতে মারা যাবে, যারা সবাই বলে, ‘বিপর্যয় আমাদের নাগাল পাবে না বা আমাদের দেখা পাবে না।’

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.