আমোষ 9

যদিও তাদের শত্রুরা তাদের নির্বাসিত করে, সেখানে আমি তরোয়ালকে আদেশ দেব, যেন তাদের হত্যা করে। “আমি আমার দৃষ্টি তাদের উপরে নিবদ্ধ রাখব, তা কেবল অমঙ্গলের জন্য, মঙ্গলের জন্য নয়।”

Amos 9:4 (UKJV) And though they go into captivity before their enemies, thence will I command the sword, and it shall slay them: and I will set mine eyes upon them for evil, and not for good.

2তারা পাতালের গভীরে খুঁড়ে নেমে গেলেও, সেখান থেকে আমার হাত তাদের টেনে তুলবে। তারা আকাশ পর্যন্ত উঠে গেলেও, সেখান থেকে আমি তাদের নামিয়ে আনব।

3তারা যদি নিজেদের কর্মিল পর্বতের শিখরেও লুকিয়ে ফেলে, সেখানেও আমি তাদের ধরে নিয়ে বন্দি করব। তারা যদি সমুদ্রের গভীরে গিয়ে আমার কাছ থেকে লুকায়, সেখানে তাদের দংশন করার জন্য আমি সাপকে আদেশ দেব।

4যদিও তাদের শত্রুরা তাদের নির্বাসিত করে, সেখানে আমি তরোয়ালকে আদেশ দেব, যেন তাদের হত্যা করে। “আমি আমার দৃষ্টি তাদের উপরে নিবদ্ধ রাখব, তা কেবল অমঙ্গলের জন্য, মঙ্গলের জন্য নয়।”

5প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, তিনি পৃথিবীকে স্পর্শ করলে তা দ্রবীভূত হয়, এবং তার মধ্যে বসবাসকারী সকলে শোক করে; সমস্ত দেশ নীলনদের মতো স্ফীত হয়, পরে মিশরের নদীর মতো নেমে যায়;

6তিনি আকাশমণ্ডলে নিজের প্রাসাদ নির্মাণ করেন, ও তার ভিত্তিমূল পৃথিবীতে স্থাপন করেন, তিনি সমুদ্রের জলরাশিকে আহ্বান করেন স্থলের উপরে ঢেলে দেন— সদাপ্রভু তাঁর নাম।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.