যিহিষ্কেল 26

তখন তারা তোমার বিষয়ে বিলাপ করে তোমাকে বলবে: “ ‘হে নাম করা নগর, তুমি কেমন করে ধ্বংস হয়ে গেলে, তোমার লোকেরা তো সমুদ্রে চলাচল করত! সমুদ্রে তোমরা শক্তিশালী ছিলে, তুমি এবং তোমার অধিবাসীরা; যারা সেখানে বাস করত তুমি তাদের ভয় দেখাতে।

Ezekiel 26:17 (UKJV) And they shall take up a lamentation for you, and say to you, How are you destroyed, that were inhabited of seafaring men, the renowned city, which were strong in the sea, she and her inhabitants, which cause their terror to be on all that haunt it!

15“সার্বভৌম সদাপ্রভু সোরকে এই কথা বলেন, তোমার পতনের শব্দে, তোমার মধ্যে আহত লোকদের কোঁকানিতে এবং তোমার মধ্যে যে নরহত্যা হয়েছে তাতে কি উপকূল সকল কেঁপে উঠবে না?

16তখন উপকূলের সমস্ত শাসনকর্তারা তাদের সিংহাসন থেকে নেমে তাদের রাজপোশাক ও কারুকাজ করা পোশাকগুলি খুলে ফেলবে। ভীষণ ভয়ে তারা মাটিতে বসবে, সবসময় কাঁপতে থাকবে, ও তোমাকে দেখে হতভম্ব হবে।

17তখন তারা তোমার বিষয়ে বিলাপ করে তোমাকে বলবে: “ ‘হে নাম করা নগর, তুমি কেমন করে ধ্বংস হয়ে গেলে, তোমার লোকেরা তো সমুদ্রে চলাচল করত! সমুদ্রে তোমরা শক্তিশালী ছিলে, তুমি এবং তোমার অধিবাসীরা; যারা সেখানে বাস করত তুমি তাদের ভয় দেখাতে।

18এখন তোমার পতনের দিনে উপকূল কাঁপছে; সমুদ্রের দ্বীপ সকল তোমার পতনে আতঙ্কগ্রস্ত।’

19“সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি যখন তোমাকে জনশূন্য নগর করব, অন্যান্য নগরের মতো যেখানে কেউ বাস করে না, আর যখন মহাসমুদ্রের জল তোমার উপরে আনব ও তার জলের রাশি তোমাকে ঢেকে দেবে,

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.