হোশেয় 6

“এসো, আমরা সদাপ্রভুর কাছে ফিরে যাই। তিনি আমাদের খণ্ড খণ্ড করেছেন, কিন্তু তিনিই আমাদের আরোগ্য করবেন; তিনি আমাদের জখম করেছেন, কিন্তু তিনিই আমাদের ক্ষতসকল বেঁধে দেবেন।

Hosea 6:1 (UKJV) Come, and let us return unto the LORD: for he has torn, and he will heal us; he has smitten, and he will bind us up.

1“এসো, আমরা সদাপ্রভুর কাছে ফিরে যাই। তিনি আমাদের খণ্ড খণ্ড করেছেন, কিন্তু তিনিই আমাদের আরোগ্য করবেন; তিনি আমাদের জখম করেছেন, কিন্তু তিনিই আমাদের ক্ষতসকল বেঁধে দেবেন।

2দু-দিন পরে তিনি আমাদের পুনরুজ্জীবিত করবেন; তৃতীয় দিনে তিনি আমাদের করবেন পুনঃপ্রতিষ্ঠিত, যেন আমরা তাঁর সান্নিধ্যে বসবাস করি।

3এসো, আমরা সদাপ্রভুকে জ্ঞাত হই, তাঁকে জানার জন্য স্থিরসংকল্প নিয়ে দ্রুত এগিয়ে যাই। অরুণোদয়ের মতোই সুনিশ্চিত তাঁর আবির্ভাব; তিনি আসবেন আমাদের কাছে বৃষ্টির বারিধারার মতো, আসবেন ভূমি-সেচনকারী শেষ বর্ষার মতো।”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.