হোশেয় 6

এসো, আমরা সদাপ্রভুকে জ্ঞাত হই, তাঁকে জানার জন্য স্থিরসংকল্প নিয়ে দ্রুত এগিয়ে যাই। অরুণোদয়ের মতোই সুনিশ্চিত তাঁর আবির্ভাব; তিনি আসবেন আমাদের কাছে বৃষ্টির বারিধারার মতো, আসবেন ভূমি-সেচনকারী শেষ বর্ষার মতো।”

Hosea 6:3 (UKJV) Then shall we know, if we follow on to know the LORD: his going forth is prepared as the morning; and he shall come unto us as the rain, as the latter and former rain unto the earth.

1“এসো, আমরা সদাপ্রভুর কাছে ফিরে যাই। তিনি আমাদের খণ্ড খণ্ড করেছেন, কিন্তু তিনিই আমাদের আরোগ্য করবেন; তিনি আমাদের জখম করেছেন, কিন্তু তিনিই আমাদের ক্ষতসকল বেঁধে দেবেন।

2দু-দিন পরে তিনি আমাদের পুনরুজ্জীবিত করবেন; তৃতীয় দিনে তিনি আমাদের করবেন পুনঃপ্রতিষ্ঠিত, যেন আমরা তাঁর সান্নিধ্যে বসবাস করি।

3এসো, আমরা সদাপ্রভুকে জ্ঞাত হই, তাঁকে জানার জন্য স্থিরসংকল্প নিয়ে দ্রুত এগিয়ে যাই। অরুণোদয়ের মতোই সুনিশ্চিত তাঁর আবির্ভাব; তিনি আসবেন আমাদের কাছে বৃষ্টির বারিধারার মতো, আসবেন ভূমি-সেচনকারী শেষ বর্ষার মতো।”

4“ইফ্রয়িম, আমি তোমাকে নিয়ে কী করব? যিহূদা, আমি তোমাকে নিয়েই বা কী করব? তোমাদের ভালোবাসা তো সকালের কুয়াশার মতো, ভোরের শিশির, যা প্রত্যুষেই অন্তর্হিত হয়।

5তাই, আমি ভাববাদীদের দ্বারা তোমাদের খণ্ডবিখণ্ড করেছি, আমার মুখের বাক্য দ্বারা আমি তোমাদের হত্যা করেছি; আমার দণ্ডাজ্ঞা বিদ্যুতের মতো তোমাদের উপরে আছড়ে পড়েছে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.