2দু-দিন পরে তিনি আমাদের পুনরুজ্জীবিত করবেন; তৃতীয় দিনে তিনি আমাদের করবেন পুনঃপ্রতিষ্ঠিত, যেন আমরা তাঁর সান্নিধ্যে বসবাস করি।
3এসো, আমরা সদাপ্রভুকে জ্ঞাত হই, তাঁকে জানার জন্য স্থিরসংকল্প নিয়ে দ্রুত এগিয়ে যাই। অরুণোদয়ের মতোই সুনিশ্চিত তাঁর আবির্ভাব; তিনি আসবেন আমাদের কাছে বৃষ্টির বারিধারার মতো, আসবেন ভূমি-সেচনকারী শেষ বর্ষার মতো।”
4“ইফ্রয়িম, আমি তোমাকে নিয়ে কী করব? যিহূদা, আমি তোমাকে নিয়েই বা কী করব? তোমাদের ভালোবাসা তো সকালের কুয়াশার মতো, ভোরের শিশির, যা প্রত্যুষেই অন্তর্হিত হয়।
5তাই, আমি ভাববাদীদের দ্বারা তোমাদের খণ্ডবিখণ্ড করেছি, আমার মুখের বাক্য দ্বারা আমি তোমাদের হত্যা করেছি; আমার দণ্ডাজ্ঞা বিদ্যুতের মতো তোমাদের উপরে আছড়ে পড়েছে।
6কারণ আমি দয়া চাই, বলিদান নয়, এবং হোমবলির চেয়ে চাই ঈশ্বরকে স্বীকৃতি দান।