যিশাইয় 1

কিন্তু বিদ্রোহী ও পাপীরা, উভয়েই ভগ্ন হবে, যারা সদাপ্রভুকে পরিত্যাগ করে, তারা বিনষ্ট হবে।

Isaiah 1:28 (UKJV) And the destruction of the transgressors and of the sinners shall be together, and they that forsake the LORD shall be consumed.

26আমি পুরোনো দিনের মতো তোমার বিচারকদের পুনঃস্থাপিত করব, যেমন প্রথমে ছিল, তেমনই নিয়ে আসব পরামর্শদাতাদের। পরে তোমাকে বলা হবে ধার্মিকতার পুরী, এক বিশ্বাসভাজন নগরী।”

27সিয়োনকে ন্যায়বিচারের দ্বারা ও তার অনুতপ্ত জনেদের ধার্মিকতার দ্বারা উদ্ধার করা হবে।

28কিন্তু বিদ্রোহী ও পাপীরা, উভয়েই ভগ্ন হবে, যারা সদাপ্রভুকে পরিত্যাগ করে, তারা বিনষ্ট হবে।

29“তোমরা তোমাদের পবিত্র ওক গাছগুলির জন্য লজ্জিত হবে, যেগুলির জন্য তোমরা আনন্দিত হতে; তোমাদের মনোনীত পূজার উদ্যানগুলির জন্য তোমরা অপমানিত হবে।

30তোমরা সেই ওক গাছের মতো হবে, যার পাতা শুকিয়ে যাচ্ছে, তোমরা জলহীন কোনো উদ্যানের মতো হবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.