27সিয়োনকে ন্যায়বিচারের দ্বারা ও তার অনুতপ্ত জনেদের ধার্মিকতার দ্বারা উদ্ধার করা হবে।
28কিন্তু বিদ্রোহী ও পাপীরা, উভয়েই ভগ্ন হবে, যারা সদাপ্রভুকে পরিত্যাগ করে, তারা বিনষ্ট হবে।
29“তোমরা তোমাদের পবিত্র ওক গাছগুলির জন্য লজ্জিত হবে, যেগুলির জন্য তোমরা আনন্দিত হতে; তোমাদের মনোনীত পূজার উদ্যানগুলির জন্য তোমরা অপমানিত হবে।
30তোমরা সেই ওক গাছের মতো হবে, যার পাতা শুকিয়ে যাচ্ছে, তোমরা জলহীন কোনো উদ্যানের মতো হবে।
31শক্তিশালী মানুষ যেন খড়কুটোর মতো হবে, তার কাজ অগ্নিস্ফুলিঙ্গের মতো হবে; সেগুলি উভয়েই একত্র দগ্ধ হবে, সেই আগুন নিভানোর জন্য কেউই থাকবে না।”