যিশাইয় 10

তার অরণ্যগুলির শোভা ও উর্বরা মাঠগুলি তা সম্পূর্ণরূপে ধ্বংস করবে, যেভাবে কোনো অসুস্থ মানুষ ক্ষয় পায়।

Isaiah 10:18 (UKJV) And shall consume the glory of his forest, and of his fruitful field, both soul and body: and they shall be as when a standard-bearer faints.

16সেই কারণে, প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, তাঁর বলবান যোদ্ধাদের মধ্যে একটি ক্ষয়ে যাওয়া রোগ পাঠিয়ে দেবেন; তার সমারোহের মধ্যে একটি আগুন, একটি প্রজ্বলিত আগুনের শিখা জ্বালিয়ে দেওয়া হবে।

17ইস্রায়েলের জ্যোতি আগুনের মতো হবেন, তাদের সেই পবিত্রতম জন এক আগুনের শিখা হবেন; একদিনের মধ্যে তার শিয়ালকাঁটা ও কাঁটাঝোপ দগ্ধ হয়ে গ্রাসিত হবে।

18তার অরণ্যগুলির শোভা ও উর্বরা মাঠগুলি তা সম্পূর্ণরূপে ধ্বংস করবে, যেভাবে কোনো অসুস্থ মানুষ ক্ষয় পায়।

19আর অরণ্যের অবশিষ্ট গাছগুলি সংখ্যায় এত অল্প হবে যে একজন শিশু তাদের গণনা করে লিখে ফেলবে।

20সেদিন, ইস্রায়েলের অবশিষ্ট লোকেরা, যাকোবের কুলে যারা বেঁচে থাকবে তারা, তারা আর তার উপরে নির্ভর করবে না যে তাদের আঘাত করে পতিত করেছিল, কিন্তু তারা প্রকৃতই সদাপ্রভুর উপর নির্ভর করবে, যিনি ইস্রায়েলের সেই পবিত্রতম জন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.