30গল্লীমের কন্যারা, তোমরা ক্রন্দন করো! ও লয়িশার লোকেরা, তোমরা শ্রবণ করো! হায়! দুঃখী অনাথোৎ!
31মদ্মেনার লোকেরা পালিয়ে যাচ্ছে; গেবীমের লোকেরা নিজেদের লুকাচ্ছে।
32আজকের দিনে তারা নোবে গিয়ে স্থগিত হবে; সে সিয়োন-কন্যার পর্বতের দিকে, জেরুশালেমের পাহাড়ের দিকে তার মুষ্টি আন্দোলিত করছে।
33দেখো, প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, মহাপরাক্রমে বৃক্ষশাখাগুলি কেটে ফেলবেন। উঁচু সব গাছ পতিত হবে, লম্বা গাছগুলিকে মাটিতে ফেলা হবে।
34বনের ঘন জঙ্গলকে তিনি কুড়াল দিয়ে কেটে ফেলবেন সেই পরাক্রমী জনের সামনে লেবানন পতিত হবে।