26সমস্ত জগতের জন্য এই পরিকল্পনা স্থির করা হয়েছে; এই হাত সব জাতির উপরে প্রসারিত হয়েছে।
27কারণ সর্বশক্তিমান সদাপ্রভু যে সংকল্প করেছেন, কে তা নাকচ করবে? তাঁর হাত প্রসারিত হয়েছে, কে তা ফিরাতে পারবে?
28রাজা আহসের মৃত্যু বছরে এই ভবিষ্যদ্বাণী উপস্থিত হয়েছিল:
29ফিলিস্তিনীরা, যে লাঠি দ্বারা তোমাদের আঘাত করেছিল, তা ভেঙেছে বলে তোমরা উল্লসিত হোয়ো না; কারণ সেই মূল-সাপ থেকে এক কালসাপ নির্গত হবে, জ্বলন্ত উড়ন্ত নাগই হবে তার গর্ভফল।
30দরিদ্রদের মধ্যে দরিদ্রতম চারণভূমি পাবে, আর নিঃস্ব-অভাবী মানুষেরা নিরাপদে বিশ্রাম করবে। কিন্তু তোমার মূল আমি দুর্ভিক্ষে ধ্বংস করব; তোমার বেঁচে থাকা লোকদের ধ্বংস করব।